Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিশ্ব নবী দিবসে অসহায় মানুষদের খাদ্য সামগ্রী প্রদান


 

বিশ্ব নবী দিবসে অসহায় মানুষদের খাদ্য সামগ্রী প্রদান


অতনু হাজরা, জামালপুর :  বিশ্ব নবী দিবসকে সামনে রেখে অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল জামালপুরের বত্রিশবিঘা গ্রামের তৃণমূল কংগ্রেস কর্মীরা। মূলত ব্লক সভাপতি মেহেমুদ খানের নির্দেশ ও সাহায্যেই তারা এই কাজ করলেন। উপস্থিত ছিলেন ওই গ্রামের পঞ্চায়েত সদস্য সৈয়দ মল্লিক, তৃণমূল কর্মী সাবের আলী, সামসের আলী ও মকবুল হোসেন মল্লিক সহ অন্যান্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন পাঁচড়া পঞ্চায়েতের কৃষি সঞ্চালক জয়দেব দাস। গ্রামের অনেক অসহায় মানুষকে আজ খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করা হলো। নবী দিবসে খাদ্য সামগ্রী পেয়ে স্বভাবতই খুশি বত্রিশবিঘা গ্রামের এই অসহায় মানুষগুলো।