Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

গান্ধীজির জন্মদিন পালনের সঙ্গে খন্ডবন বনবীথির সূচনা


 

গান্ধীজির জন্মদিন পালনের সঙ্গে খন্ডবন বনবীথির সূচনা 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান - ১ ব্লকের কলিগ্রাম হাইস্কুলে সাড়ম্বরে পালিত হলো মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্মবার্ষিকী। সমগ্র অনুষ্ঠানটি তিনটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে গান্ধীজীর প্রতিক‍ৃতিতে মাল‍্যদান, পুষ্পার্ঘ‍্য প্রদান, প্রদীপ প্রজ্বলন  ও গান্ধীজীর স্মৃতি চারণের মধ‍্যদিয়ে আজকের যুগে তাঁর নীতির প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা হয়। দ্বিতীয় পর্বে কলিগ্রাম হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা বর্ধমান -১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেবনারায়ন গুহ, সদস‍্য দীনবন্ধু ঘোষ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরোজ কুমার পাল, সহ শিক্ষক স্বপন কুমার চ‍্যাটার্জ্জীর ঐকান্তিক ইচ্ছায় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক অরূপ চৌধুরী অর্থাৎ গাছ মাস্টার স্কুলের পুকুর পাড়ে বৃক্ষ রোপন করে গান্ধী বনবীথি নামে এক খন্ড বনের সূচনা করেন। চারদিকে বেড়াদিয়ে ছাতিম, সোনাঝুড়ি, সেগুন সহ পঞ্চাশটি চারাগাছ রোপন করা হয়। বেশ কয়েকটি তালের আঁটিও পোঁতা হয়।

 তৃতীয় পর্বে মাধ‍্যমিকে নবম স্থানাধিকারি মৌতৃষা মল্লিককে সম্বর্ধনা দেওয়া হয়। মৌতৃষার হাতে গল্পের বই ও সেগুন গাছের চারা উপহার স্বরূপ তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি দেবনারায়ন গুহ, বর্ধমান - ১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ‍্যক্ষ কৃষ্ণেন্দু গোস্বামী, গাছমাস্টার অরূপ চৌধুরী, পূর্ব বর্ধমান জেলা সর্বশিক্ষা মিশনের কোঅর্ডিনেটর মিস্কিন আলি, ভুঁড়ি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক কল্লোল হাজারি, নিশ্চিন্তপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক উজির আলি সহ বহু বিশিষ্ট ব‍্যাক্তিবর্গ।