Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুর্গোৎসবের দিনগুলোতে গ্রামে গ্রামে ঘুরছেন বিধায়ক


 

দুর্গোৎসবের দিনগুলোতে গ্রামে গ্রামে ঘুরছেন বিধায়ক 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : দুর্গোৎসবের দিনগুলোতে এলাকার সকলে কেমন আছেন ? পূর্বস্থলীর বিধায়ক তপন চট্টোপাধ্যায় তার বিধানসভা এলাকার প্রতিটি গ্রামে দুর্গাপুজো দেখতে নিজে হাজির হচ্ছেন। খোঁজখবর নিচ্ছেন বয়স্ক থেকে ছোটদের। আজ মহাষ্টমীতে বিঘা গ্রামে হাজির হয়েছিলেন বিধায়ক তপন চট্টোপাধ্যায়।

 সাঁইপাড়া দুর্গা পুজোর সব ব্যবস্থাপনার খোঁজ নেন। মুখ্যমন্ত্রীর অনুদান পেয়েছে কিনা খবর নেন। এবং সেই অনুদান কি কি খাতে খরচ হচ্ছে তারও খোঁজ নেন। করোনা বিধি মানা হয়েছে কিনা, সচেতনতামূলক পদক্ষেপগুলি ঘুরে দেখেন। বিঘা সাঁই পাড়ার দুর্গাপুজো দেখে তিনি খুশি হন। 

তপনবাবু পঞ্চমীর দিন থেকে গ্রামে গ্রামে ঘুরছেন। দশমী পর্যন্ত সমস্ত বিভিন্ন গ্রাম ঘুরবেন বলে তিনি জানান। উৎসবের সময়ে বিভিন্ন এলাকায় বিধায়ককে কাছে পেয়ে খুশি গ্রামের মানুষজন।