Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শারদোৎসব উপলক্ষে বস্ত্রদান ও রক্তদানের মহতী আয়োজন


 

শারদোৎসব উপলক্ষে বস্ত্রদান ও রক্তদানের মহতী আয়োজন


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মানুষ মানুষের জন্য সেল্ফ হেল্প গ্রুপ সারা বছরই সমাজসেবার অঙ্গনে নিজেদের নিয়োজিত রাখে। শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে মানুষ মানুষের জন্য সেল্ফ হেল্প গ্রুপ বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকায় গরীব ও দুঃস্থ মানুষদের জন্য বস্ত্র বিতরনের আয়োজন করার পাশাপাশি দুর্গা পুজার সময়ে হাসপাতালে রক্তের যাতে সংকট না হয় সে জন্য একটি রক্তদান শিবিরের আয়োজন করেছে। মহাপঞ্চমীর দিনে তাদের এই মহতী কর্মযজ্ঞের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান প্রণব চট্টোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান আইনুল হক, ডেপুটি পুলিশ সুপার সমরেশ দে, বিশিষ্ট আইনজীবী কমল দত্ত, শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক তাপস কুমার পাল, আমারুণ হাইস্কুলের প্রধান শিক্ষক স্বপন কান্তি চৌধুরী সহ অন্যান্যরা। 

মানুষ মানুষের জন্য সেল্ফ হেল্প গ্রুপ এর সম্পাদক শেখ পিন্টু জানান, আজ তাদের সংগঠনের পক্ষ থেকে বর্ধমান স্টেশন এবং সংলগ্ন এলাকার ১৭০ জন দুস্থ মহিলার হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়েছে। এছাড়া ৩০ টি শিশুকে নতুন জামা-প্যান্ট প্রদান করা হয়েছে।

 এদিনের রক্তদান অনুষ্ঠানে ৫২ জন স্বেচ্ছায় রক্ত দান করেছেন। রক্তদাতাদের মধ্যে ২০ জন মহিলা ছিলেন। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা চারজন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষও এই উদ্যোগে উপস্থিত হয়ে স্বেচ্ছায় রক্তদান করেছেন। রক্তদাতাদের মোমেন্টো দিয়ে সম্মানিত করার সঙ্গে মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করা হয়।

উপস্থিত অতিথিরা মানুষ মানুষের জন্য সেল্ফ হেল্প গ্রুপের সময়োপযোগী কর্মসূচির জন্য বিশেষ প্রশংসা করেন।