Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আত্মা প্রকল্পে কৃষকদের সহায়তা প্রদান


 

আত্মা প্রকল্পে কৃষকদের সহায়তা প্রদান 


অতনু হাজরা, জামালপুর :  পূর্ব বর্ধমান জেলার  জামালপুর ব্লক অফিসে জামালপুর ব্লক কৃষি অধিকর্তাকরণের পক্ষ থেকে আত্মা প্রকল্পে  সার ও কীটনাশক প্রদান করা হলো। উপস্থিত ছিলেন বিডিও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক, সহ সভাপতি দেবু হেমব্রম,  বি টি এম পল্লব দাস, আত্মা কমিটির সদস্য ও কৃষি সঞ্চালক জয়দেব দাস, আত্মা কমিটির সদস্য লাল্টু পাত্র সহ অন্যান্যরা।

 মেহেমুদ খান জানান মোট ১০০ জন কৃষকের হাতে এক বস্তা ইফকো, এক বস্তা পটাশ, ও কিছু কীটনাশক তুলে দেওয়া হচ্ছে। কোভিড কারণে দু-দিন ধরে এগুলি কৃষকদের হাতে তুলে দেওয়া হবে। তিনি আরো জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক মাত্র মুখ্যমন্ত্রী যিনি সব সময় কৃষকদের পাশে দাঁড়ান। রাজ্যে কৃষকদের জন্য নানা প্রকল্প চালু করে তাদের পাশে দাঁড়িয়েছেন। ভুতনাথ মালিক বলেন, রাজ্য সরকার বছরের বিভিন্ন সময় কৃষকদের নানা কৃষি উপকরণ ও চাষের জন্য সার ও কীটনাশক দিয়ে থাকেন। এ এক অনন্য নজির বলে তিনি মনে করেন।