Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মেমারি ১ ব্লকের দায়িত্বে আসছেন তরুণ আইএএস

 


মেমারি ১ ব্লকের দায়িত্বে আসছেন তরুণ আইএএস 


সেখ সামসুদ্দিন, মেমারি : পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ ব্লকের এক্সিকিউটিভ অফিসারের দায়িত্বে আসছেন তরুণ আইএএস বিষ্ণু দাস। আগামী ৮ অক্টোবর মেমারি ১ ব্লকের অফিসিয়াল চার্জ নেবেন এই তরুণ অফিসার। তবে বুধবার তিনি মেমারি ১ ব্লকে আসেন। এদিন দায়িত্বভার না নিলেও ব্লকে দুইটি পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ সমস‍্যার মিটিংয়ে উপস্থিত ছিলেন। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, বিডিও ডাঃ আলী মহঃ ওলি উল্লাহ, জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, কর্মাধ‍্যক্ষ আব্দুল হালিম সহ সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধান ও সদস‍্যবৃন্দ। 

ইতিপূর্বেও মেমারি ১ ব্লকের দায়িত্বে এসেছিলেন আইএএস ডাঃ রেহানা বাসির। এবার ট্রেনিংয়ে এলেন অতিরিক্ত জেলা শাসক মর্যাদা সম্পন্ন কেরলীয়ান আইএএস অফিসার বিষ্ণু দাস। তিনি ২০২০ ব‍্যাচের। কেরলীয়ান হলেও বাংলা শিখছেন। অল্প হলেও বলার চেষ্টা করছেন। দুই মাসের জন‍্য ট্রেনিংয়ে মেমারিতে থাকবেন। এই দুই মাস বর্তমান বিডিও ডাঃ আলী মহঃ ওলি উল্লাহ জেলায় চার্জে থাকবেন। নিয়ম অনুযায়ী বিষ্ণু দাসের ট্রেনিং শেষে ফিরে আসবেন, যদি তার মধ‍্যে নতুন কোনো অর্ডার না হয়।