Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মাঝবয়সী এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন

 



মাঝবয়সী এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন


কাজল মিত্র, সালানপুর : মাঝবয়সী এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে সালানপুর থানার অন্তর্গত আল্লাডি গ্রাম পঞ্চায়েতের বরাভূই গ্রামে। নিহতের নাম পার্বতী মারান্ডি (৪০)।

বুধবার দুপুরে বরাভূই গ্রামের মানুষজন ওই গ্রামের পার্বতী মারান্ডি নামের এক মহিলাকে তারই বাড়ির  মধ্যে রক্তাক্ত পড়ে থাকতে দেখে ।এরপরেই গ্রামের বাসিন্দারা সালানপুর থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে ওই মহিলাকে তৎক্ষণাৎ রক্তাক্ত অবস্থায় পিঠাকেয়ারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে হাসপাতালের চিকিৎসক জানান তার মাথায় ও কানের পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বহু রক্তক্ষয় হয়েছে। তাই মহিলার অবস্থা আশঙ্কা জনক। প্রাথমিক চিকিৎসার পর  আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। ষ জানা যায়  হাসপাতালে নিয়ে যাবার সময় রাস্তাতেই ওই মহিলার মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ  ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ও ঘটনার তদন্ত শুরু করেছে। 

স্থানীয় সূত্রে খবর ওই মহিলা বাড়ির মধ্যেই মদ তৈরির কাজ করত। তবে কিভাবে ও কারা ওই মহিলাকে আক্রমন করল সেবিষয়ে পুলিশ তদন্ত করছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গ্রামের মানুষজনকেও।