Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সর্বমঙ্গলা মন্দিরে পুজো ও প্রার্থনা


 

জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সর্বমঙ্গলা মন্দিরে পুজো ও প্রার্থনা 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য সর্বমঙ্গলা মাতার কাছে প্রার্থনা জানালেন তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীর বর্ধমান শহর কমিটির সদস্যরা। তাঁরা সর্বমঙ্গলা মাতার কাছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পুজোও দিলেন। তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীর বর্ধমান শহর কমিটির সভাপতি পল্লব দাস সহ ছিলেন সাহানা পারভীন, কাঞ্চন কোনার, শারদ ব্যানার্জী, যোগেশ্বর দাস বৈরাগ্য এবং অন্যান্যরা।

  রবিবার সন্ধ্যায় বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মায়ের মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করে পুজো দেওয়ার ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে  মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বিপুল ভোটে জয়লাভ করেন সেই প্রার্থনাও জানালেন সর্বমঙ্গলা মাতার কাছে।

তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীর বর্ধমান শহর কমিটির সভাপতি পল্লব দাস জানান, আজ তাঁরা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সর্বমঙ্গলা মাতার কাছে পুজো দেওয়ার পাশাপাশি প্রার্থনা জানালেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করেন এবং উপনির্বাচনে বিপুল ভোটে যাতে জয়ী হন সেই জন্যও প্রার্থনা করেছেন। মায়ের প্রসাদী ফুল জননেত্রীর হাতে পৌঁছে দেওয়া হবে।