Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সিবিআই হানা


 

সিবিআই হানা 


কাজল মিত্র, আসানসোল : কয়লা-কান্ড নিয়ে দীর্ঘ কয়েক মাস যাবৎ তোলপাড় রাজ্য।বৃহস্পতিবার সকালে কয়লা-কাণ্ডে তদন্তে এসে পশ্চিম বর্ধমানের আসানসোলের বিভিন্ন জায়গায় হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর ইসিএলের সাতগ্রাম শুভম পার্কের বাসিন্দা আনন্দকুমার সিংহের বাড়ি বৃহস্পতিবার সকালে  ইসিএলের এক আধিকারিক অভিজিৎ মল্লিক এর বাড়িতে হানা দেয় সিবিআইয়ের তিন সদস্যের একটি দল। কয়লা পাচার-কাণ্ডে তাঁর নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে সিবিআই সূত্রে। বৃহস্পতিবার সকালেই তাঁর বাড়িতে পৌঁছে সিবিআই আধিকারিকরা পাচার সংক্রান্ত আরও তথ্যের জন্য তল্লাশি চালায়। জানা গেছে তিনি  ইসিএলের সাতগ্রাম কোলিয়ারীর জেনারেল ম্যানেজার পদে রয়েছেন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় ওই আবাসনে।

আবাসনবাসীরা জানান অভিজিৎ মল্লিক তার পরিবার নিয়ে ওই আবাসনে বসবাস করলেও সেভাবে অন্যান্য আবাসিকদের সাথে মেলামেশা করতেন না। ১৮ মাস যাবৎ সুগম পার্কের ওই আবাসনে দুটি ফ্ল্যাট নিয়ে তিনি বসবাস করছেন। ওই আবাসনে এভাবে সিবিআইয়ের হানায় বেশ হইচই পড়ে যায়।