Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে সহকারী সভাধিপতি


 

দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে সহকারী সভাধিপতি 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরের পাড়াতল ১ পঞ্চয়েতের দুয়ারে সরকারের অস্থায়ী ক্যাম্প হলো পর্বতপুর হাই স্কুল ও  পর্বতপুর গার্লস হাই স্কুলে। সকাল থেকেই সাধারণ মানুষ পরিষেবা নিতে উপস্থিত হয়ে যান। বিভিন্ন কাউন্টারে ভিড় জমান তাঁরা। প্রতিটি কাউন্টারেই হাতে হাতে মিলছে সরকারি পরিষেবা। তা সে রেশন কার্ড হোক, সামাজিক সুরক্ষা যোজনার কার্ডই হোক বা স্বাস্থ্যসাথী কার্ড কিম্বা জমির পর্চা যে কোনো কিছু হাতে হাতে সাথে সাথে পেয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। 

শুক্রবার এই ক্যাম্প পরিদর্শন করেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু, জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক ও গ্রাম পঞ্চায়েত প্রধান  উত্তম হাজারী, উপপ্রধান শ্রীজীব ঘোষ। আজকের ক্যাম্পে এক কন্যাশ্রী মেয়ের দেবী লক্ষ্মী সেজে মানুষের কাছ থেকে লক্ষ্মীরভান্ডারের ফর্ম জমা নেওয়ার দৃশ্য সকলের নজর কাড়ে। আজকের এই ক্যাম্প থেকে কয়েকজনের হাতে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেন দেবু টুডু সহ বিশিষ্টজনেরা।