Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সশস্ত্র অবস্থায় ফিল্মি কায়দায় লুট চালালো ডাকাতের দল


 

সশস্ত্র অবস্থায় ফিল্মি কায়দায় লুট চালালো ডাকাতের দল 


কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ভাঙ্গা পাঁচিল ওল্ড স্টেশন স্কুলের বিপরীতে অবস্থিত মুথুট ফিন্যান্স কোম্পানিতে শনিবার ভর দুপুরে একেবারে ফিল্মি কায়দায়  ডাকাতির ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়ালো। কোম্পানির সিকিউরিটি গার্ড অনিল পান্ডে জানান, দুপুর  লোন  নেওয়ার নাম করে ব্যাঙ্কের ভেতরে প্রবেশ করে। তারপর তিনি গেট বন্ধ করতে যাচ্ছিলেন ঠিক সেইসময় আরো  তিনজন বন্দুক নিয়ে তাকে ভেতরে ঠেলে দেয়।

 অফিসে চারজন কর্মচারী ও একজন গ্রাহক ছিলেন।  ডাকাতরা বন্দুক দেখিয়ে সবাইকে দড়ি দিয়ে হাত বাঁধা অবস্থায় একটি ঘরে আটকে রাখে। এবং সবার মুখ সেলোটেপ দিয়ে বন্ধ করে দেয়। এরপর, ম্যানেজারকে মারধর করার পর, লকারের চাবি নিয়ে,ব্যাগে সোনা ও নগদ টাকা ভরে পালিয়ে যায়।  ম্যানেজার জানিয়েছেন, প্রায় ১২ কেজি সোনা এবং নগদ ১০ লক্ষ টাকা লুট করা হয়েছে। এই ব্যাঙ্কে থেকে প্রায় ৫ কোটি টাকার ডাকাতি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করছে। এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।