Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সিদ্ধিদাতা গণপতির আরাধনা এবার জামালপুরে


 

সিদ্ধিদাতা গণপতির আরাধনা এবার জামালপুরে 


অতনু হাজরা, জামালপুর : সিদ্ধিদাতা গণপতির আরাধনা এবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরে। জামালপুর গুহ মার্কেটের ব্যবসায়ীবৃন্দ সকলে মিলে এই প্রথমবার গুহমার্কেটে সিদ্ধিদাতা গণেশের পুজোর আয়োজন করলো। সেই পুজোর উদ্বোধন করলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান ও পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক।

 মোমবাতি প্রজ্জ্বলন ও ফিতে কেটে এই পুজোর  উদ্বোধন করা হয়। এরই সাথে বেশ কয়েকজন অসহায় মানুষের হাতে পুজো কমিটির পক্ষ থেকে বস্ত্র তুলে দেন মেহেমুদ খান ও ভুতনাথ মালিক। ব্যবসায়ীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাপস গুহ, শুভ বসু, দেবাশীষ হালদার সহ অন্যান্যরা।

 মেহেমুদ খান ও ভুতনাথ মালিক তাঁদের এই পুজো উদ্বোধনে আমন্ত্রণ জানানোর জন্য পুজো কমিটিকে ধন্যবাদ জানান। তার সাথে সাথে রাস্তার ধারে পুজো হওয়ায় সকলকে একটু সচেতন থাকার পরামর্শ দেন যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।