Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভোটার সচেতনতামূলক কর্মসূচিতে শিক্ষক দিবস পালন


 

ভোটার সচেতনতামূলক কর্মসূচিতে শিক্ষক দিবস পালন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : জাতীয় শিক্ষক দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করলো পূর্ব বর্ধমানের মেমারি-১ ব্লকের নির্বাচন দপ্তর। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রবিবার একটি অনুষ্ঠানের আয়োজন করে মেমারি-১ ব্লক। এদিন ব্লকের বিভিন্ন শিক্ষকদের এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধিত করা হয়। নির্বাচনের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন এ্যান্ড ইলেক্টোরাল পার্টিসিপেশন (SVEEP) কর্মসূচিতে এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মেমারি-১ ব্লকের সমষ্টি উন্নয়ণ আধিকারিক ডাঃ আলি মহ: ওয়ালি উল্লাহ, ব্লক ইনফরমেটিং অফিসার আসিফ ইকবাল,  ডিইও শুভেন্দু সাঁই সহ অন্যান্যরা। 

বিডিও আলি মহ: ওয়ালি উল্লাহ জানান, নির্বাচন কমিশনের আদেশানুসারে আমরা সারা বছর নানান ধরনের অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনী সচেতনতা করে থাকি। যেটা SVEEP এর একটি অঙ্গ। আজও আমরা শিক্ষক দিবসে সেটি পালন করলাম। আজ ব্লকের বহু শিক্ষক মহাশয়দের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম।  ওনারা এসেছিলেন। তাই আজকের অনুষ্ঠান আমরা সফল করতে পারলাম।