Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ডিপিএসসি চেয়ারম্যানকে সম্বর্ধনা


 

ডিপিএসসি চেয়ারম্যানকে সম্বর্ধনা 


অতনু হাজরা, বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন মেমারীর বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। সদ্য তিনি ওই পদের চেয়ারে বসেছেন। স্বভাবতই এখন তাঁকে শুভেচ্ছা জানানোর পালা চলছে। সেই কারণেই বুধবার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা শাখার  সভাপতি তপন দাসের নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকারা মধুসূদন বাবুকে সম্বর্ধনা জানান। সংগঠনের জেলা সভাপতি তপন দাস ছাড়াও চাঁদ ঘোষ, অসিত তা, পামেলা গণ সহ অনেক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। তপন দাস জানান, প্রাথমিকের সাথে মাধ্যমিকের সংযোগ ও জেলার শিক্ষাব্যবস্থা যাতে আরো উন্নততর করার ক্ষেত্রে মধুসূদন ভট্টাচার্য যোগ্য ব্যাক্তিত্ব। তিনি যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারেন সেই উদ্দেশ্যেই এই শুভেচ্ছা ও সম্বর্ধনা।