Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুয়ারে রেশন প্রকল্পের সঠিক বাস্তবায়নের দাবিতে রেশন ডিলার সংগঠন আন্দোলনে


 

দুয়ারে রেশন প্রকল্পের সঠিক বাস্তবায়নের দাবিতে রেশন ডিলার সংগঠন আন্দোলনে 


কাজল মিত্র, আসানসোল : দুয়ারে রেশন প্রকল্পের সঠিকভাবে বাস্তবায়নের আন্দোলনে নেমেছে ওয়েষ্টবেঙ্গল এম.আর ডিলার্স এসোসিয়েশন। সারা রাজ্য জুড়ে রেশন ডিলাররা আন্দোলনে সংগঠিত হয়েছে। দুয়ারে রেশন প্রকল্পের বর্তমান অবস্থার বিরুদ্ধে গণডেপুটেশনে নেমেছে রেশন ডিলাররা। মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে ভগৎ সিং মোড় সংলগ্ন খাদ্য দপ্তরের অফিসে দুয়ারে রেশন প্রকল্পের সঠিক বাস্তবায়নে গণডেপুটেশন দেওয়া হয়েছে।

 এম. আর ডিলারদের পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলার সভাপতি মনোজ কুমার অধিকারী বলেন, দুয়ারে সরকার রেশন যে প্রকল্প এনেছে তাকে আমরা স্বাগত জানাই। তবে এ ক্ষেত্রে গাড়ির খরচ, গাড়ির ড্রাইভার, মুটিয়া সহ বিভিন্ন খরচ পাশাপাশি আমাদের কমিশন বাড়াতে হবে। এই সমস্ত দাবি নিয়েই এই গণডেপুটেশন দেওয়া হয়।