Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রামনগরের ছাত্র-ছাত্রীরা সম্মানিত করলো পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে


 

রামনগরের ছাত্র-ছাত্রীরা সম্মানিত করলো পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে 

রাধামাধব মণ্ডল, আউসগ্রাম


পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম ২ ব্লকের রামনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ সমস্ত কর্মচারীরা সম্মানিত হলেন। এলাকার ছাত্র-ছাত্রীরা মিলিত হয়ে পঞ্চায়েত ভবনে এসে সমবেত ভাবে সম্মানিত করে সকলকে।
 কেন এমন করলো ছাত্র-ছাত্রীরা? জানা যায়, দীর্ঘ করোনা কালে এই পঞ্চায়েতের উদ্যোগে আউশগ্রামের সবথেকে বেশি পরিযায়ী শ্রমিকদের ১৫ দিন করে থাকার ব্যবস্থা করেছিল পঞ্চায়েতের উদ্যোগে। সেই সঙ্গে দীর্ঘ করোনাকালে কাজ হারানো মানুষগুলোকে কর্মসংস্থানের ব্যবস্থাও করে পঞ্চায়েত। সেইসঙ্গে পঞ্চায়েত এলাকার প্রতিটি গ্রামে করোনা আক্রান্তদের গ্রামেই চিকিৎসার ব্যবস্থা করে রামনগরের প্রধান সুকুমার আঁকুড়ে ও উপপ্রধান সেখ জিয়াউল হক। সেই সঙ্গে অক্সিমিটার, অক্সিজেনেরও ব্যবস্থা করে পঞ্চায়েত। সেই জন্যই এলাকার পি পি ডি হাইস্কুলের শিক্ষক শিবাজী মিত্র তাঁর স্কুলের সঙ্গে সঙ্গে পার্শবর্তী রামনগর হাইস্কুলের এবং ধনকোড়ার বি সি ডি এন হাইস্কুলের  ছাত্র-ছাত্রীদের সমবেত করে নিয়ে এসে পঞ্চায়েতের নিজস্ব ভবনে সম্মানিত করে যায়।
 সোমবারের এই অনাড়ম্বর সম্মানজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে রামনগরের প্রধান সুকুমার আঁকুড়ে  বলেন, "আমরা সামান্য কিছু কাজ করি। তার জন্য এই সম্মান আমাদের গর্বিত করলো। "
শিক্ষক শিবাজী মিত্র বলেন, "এমন মানুষদের সম্মানিত করতে পেরে আমরা আনন্দিত।"