Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমানে ডিপিএসসি'র চেয়ারম্যান পদে বিধায়ক মধুসূদন ভট্টাচার্য


 

পূর্ব বর্ধমানে ডিপিএসসি'র চেয়ারম্যান পদে বিধায়ক মধুসূদন ভট্টাচার্য


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাজ্যের ২১ টি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পদে নতুন নিয়োগের আদেনামা প্রকাশিত হয়েছে। পূর্ব বর্ধমান জেলায় প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পদের দায়িত্ব দেওয়া হয়েছে মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য-কে। বর্তমানে এই পদে রয়েছেন অচিন্ত্য চক্রবর্তী। ১৬ সেপ্টেম্বর রাজ্য সরকারের তরফে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিদের নিয়োগের আদেশ নামায় স্বাক্ষর করেছেন পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম-সচিব। 

রাজ্যের অন্যান্য জেলাগুলির মধ্যে পশ্চিম বর্ধমানে ডি পি এস সি'র চেয়ারম্যান পদে এসেছেন রথীন্দ্রনাথ মজুমদার, বীরভূম জেলায় প্রলয় নায়ক, হুগলি জেলায় শিল্পা নন্দী, বাঁকুড়া জেলায় অধ্যাপক বসুমিত্র পান্ডে, পুরুলিয়া রাজীব লোচন সরেন, নদিয়ায় বিমলেন্দু সিংহ রায়, হাওড়ায় কৃষ্ণা ঘোষ, কলকাতায় রত্না সুর, দক্ষিণ 24 পরগনায় অজিত কুমার নায়ক, আলিপুরদুয়ারে পরিতোষ বর্মণ, কোচবিহারে হিতেন বর্মন, জলপাইগুড়িতে লখামোহন রায়, শিলিগুড়ি জেলায় দিলীপ কুমার রায়, উত্তর দিনাজপুরে মোঃ জওইদ আলম, দক্ষিণ দিনাজপুরে সন্তোষ হাঁসদা, মালদায় বাসন্তী বর্মন, মুর্শিদাবাদে আসিফ মার্জিত, পশ্চিম মেদিনীপুরে কৃষ্ণেন্দু বিসোই, পূর্ব মেদিনীপুরে শেখ হাবিবুর রহমান এবং ঝাড়গ্রাম জেলায় জয়দীপ হোতা।