Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু


 

গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু 


কাজল মিত্র, আসানসোল : গভীর রাত্রে  শুট আউটের ঘটনা ঘটলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার বরাকর ফাঁড়ি এলাকায়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে বরাকর পেট্রোল পাম্পের কাছে। কুলটি থানার বরাকর ফাঁড়ি রোডের বাসিন্দা মৃত যুবকের নাম শাহাবাজ আনসারি বয়স (২৩)। জানা গেছে, আসানসোল জেলা হাসপাতালের মেল সার্জিক্যাল ওয়ার্ডে ওই যুবকের মৃত্যু হয়।

যুবকের বাবা বলেন, ছেলে মোবাইল মেরামতের কাজ করতো। কিন্তু ইদানিং সেই কাজে তার মন ছিল না। কাজ ছেড়ে সে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলো। আমি তাকে মানা করেছিলাম। শুক্রবার সন্ধ্যায় খবর পাই, ছেলেকে বরাকর পেট্রোল পাম্পের কাছে কেউ গুলি করেছে। হাসপাতালে তার মৃত্যু হয়েছে । তবে ঘটনার জেরে ফের উত্তেজনার সাথে সাথে আতঙ্ক ছড়িয়ে পড়ে বরাকর শহর জুড়ে । ঘটনার খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এডিপি পশ্চিম অভিষেক মোদী এসিসি কুলটি ওমর আলি মোল্লা কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অশীম মজুমদার সহ কুলটি থানার সমস্ত ফাঁড়ি পুলিশ ও আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।