Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বাংলা ভাগের ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার বাংলা পক্ষ, পূর্ব বর্ধমানের বুদবুদে মিছিল ও সভা


 

বাংলা ভাগের ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার বাংলা পক্ষ, পূর্ব বর্ধমানের বুদবুদে মিছিল ও সভা



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বাংলা ভাগের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে বাংলা পক্ষ'র পূর্ব বর্ধমান জেলার সম্পাদক জুয়েল মল্লিকের নেতৃত্বে বুদবুদে মহামিছিল ও সভা হল। গলসী বিধানসভার সহযোদ্ধা রণ ভট্টাচার্য, অর্ণব দাসের উদ্যোগে রবিবার মিছিল আয়োজিত হয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি, মনোজিৎ বন্দ্যোপাধ্যায়, ডাঃ অরিন্দম বিশ্বাস, করবী রায়, মনন মন্ডল, পূর্ব বর্ধমানের জেলা সম্পাদক জুয়েল মল্লিক, সহ-সম্পাদক অসিত সাহা, পশ্চিম বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলীর জেলার সম্পাদক সহ অন্যান্য নেতৃত্ব। 

মিছিলের মূল বক্তব্যই ছিল, রক্ত দিয়ে হলেও বাংলা ভাগ রুখবে বাঙালি। বাংলা পক্ষর নেতৃত্বে বাঙালি কোচবিহার থেকে দীঘা পর্যন্ত লড়ছে। এবং বাংলার সমস্ত চাকরি-কাজে-ব্যবসায় ৯০ শতাংশ ভূমিপুত্র সংরক্ষণের জোরালো দাবিও ওঠে মিছিল ও সভা থেকে। 

সম্পাদক জুয়েল মল্লিক বুদবুদ সহ সমগ্র পূর্ব-বর্ধমান জেলা জুড়ে এই আন্দোলনকে আরও তীব্রতর করার ডাক দেন। 

কৌশিক মাইতি জানান, "যারা বাংলা ভাগ করতে আসবে, তাদের বাংলা ছাড়া করা হবে। এছাড়া এলাকার সমস্ত রাইস মিলে, শিল্পাঞ্চলে বাঙালির কাজ, চাকরি, টেন্ডারের দাবিতে বাংলা পক্ষ শেষ পর্যন্ত লড়বে।" 

সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায় জানান, "আজ রণ, অর্ণব রা গলসী বিধানসভায় বাঙালিকে এক করছে নিজের অধিকারের দাবিতে। আজ বুদবুদের মাটিতে বাঙালি যেভাবে বাংলা ভাগের বিরুদ্ধে গর্জন করল, তাতে বাঙালি শত্রুরা বার্তা পেয়ে গেছে। ওরা কান খুলে শুনে রাখুক, বাঙালি যেভাবে জেগেছে, হিন্দি সাম্রাজ্যবাদের দিন ঘনিয়ে আসছে। বাঘের থাবা পড়লে শত্রুরা বুঝে যাবে। বর্ধমানের ধান ও কয়লা দুই বাঙালির দখলে রাখতে হবে।"