Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জন্মদিনে বিদ্যাসাগর স্মৃতি সংঘের শ্রদ্ধা


 

জন্মদিনে বিদ্যাসাগর স্মৃতি সংঘের শ্রদ্ধা 


 পল্লব দাস,  বর্ধমান : শহর বর্ধমানের উপকন্ঠে  সদর ঘাট বিদ্যাসাগর স্মৃতি সংঘের উদ্যোগে পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর এর ২০২ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। মূলতঃ নিম্ন মধ্যবিত্ত ও গরীব মানুষের বাস এই এলাকায়। আজ তাঁরা যে ভাবে বর্ণপরিচয়ের শ্রষ্ঠা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে শ্রদ্ধা জানানোর আয়োজন করেছে সত্যি প্রশংসা না করে পারা যায় না। 

শুরুতেই বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন বর্ধমান পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন প্রণব চ্যাটার্জী, ভাইস-চেয়ারপার্সন আলপনা হালদার, তৃণমূল যুব কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার প্রাক্তন সভাপতি রাসবিহারী হালদার, তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস সহ উপস্থিত বিশিষ্ট জনেরা।

 অনুষ্ঠানে বক্তারা প্রত্যেকেই সদরঘাট বিদ্যাসাগর স্মৃতি সংঘের ভূয়ষী প্রশংসা করেন। এদিনের অনুষ্ঠানে এলাকার মানুষজনের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তাঁরা স্বতস্ফূর্ত ভাবে বিদ্যাসাগর কে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। বিদ্যাসাগর স্মৃতি সংঘের পক্ষ থেকে প্রত্যেকের হাতে মাস্ক তুলে দেওয়া হয়।