Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

একদিনে 'আকাশ' এর দু'টি রক্তদান শিবির


 

একদিনে 'আকাশ' এর দু'টি রক্তদান শিবির 


অতনু হাজরা, জৌগ্রাম ও সাহাপুর : কোভিড পরিস্থিতিতে রক্ত সঙ্কটের সময় রক্তের যোগান অব্যাহত রাখতে এগিয়ে আসছে নানা স্বেচ্ছাসেবী সংগঠন। বিভিন্ন জায়গায় তাঁরা আয়োজন করছেন রক্তদান শিবির। পূর্ব বর্ধমান জেলার জামালপুরের একটি  স্বেচ্ছাসেবী সংগঠন 'আকাশ'। তাদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল স্বেচ্ছায় রক্ত দান শিবির। জৌগ্রাম স্টেশন বাজার ও সাহাপুর কালিতলায় দুটি ক্যাম্প করে তারা। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ভবনের অনুমোদিত ভ্রাম্যমান বাসে হয় এই শিবির দুটি।  মোট ৫৪ জন রক্তদাতা রক্ত দেন।

 যাদের মধ্যে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে রক্তদাতা ছিলেন সব থেকে বেশি। শিবিরে উপস্থিত ছিলেন হাওড়া কমিশনারেট এর ডেপুটি পুলিশ কমিশনার আই পি এস দ্যুতিমান ভট্টাচার্য এবং জামালপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভঙ্কর মজুমদার। আই পি এস দ্যুতিমান ভট্টাচার্য ও বিডিও শুভঙ্কর মজুমদার দুজনেই আকাশের এই কাজের প্রশংসা করেন। 

সংগঠনের সভাপতি অয়ন চক্রবর্তী জানান এর আগেও তাঁরা এই রক্তদান শিবির করেছেন। তাঁদের এই প্রয়াস জারি থাকবে। শুধু সাধারণ মানুষকে পাশে থাকার অনুরোধ করছে আকাশ পরিবারের সদস্যরা।