Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভারতীয় হিউম্যান রাইটস এর বার্ষিক অনুষ্ঠান


 

ভারতীয় হিউম্যান রাইটস এর বার্ষিক অনুষ্ঠান



কাজল মিত্র, সালানপুর : ভারতীয় হিউম্যান রাইটস এসোসিয়েশনের বার্ষিক অনুষ্ঠান হয় পশ্চিম বর্ধমান জেলার সালানপুরের জলট্যাঙ্কি স্থিত এক বেসরকারি ভবনে। শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সংস্থার ন্যাশনাল চেয়ারম্যান অনুরাগ চান্দ্রভানশি ও বারাবনির বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বিধান উপাধ্যায়, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি ও জেলাপরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান ।

সোমবার এই অনুষ্ঠানের মধ্যদিয়ে কোরোনা মহামারীর সময়  এলাকার মানুষের পাশে থেকে করোনা যোদ্ধা হিসেবে কাজ করেছে সেইরকম বিভিন্ন সমাজ সেবক, সমাজসেবী সংগঠন সহ একাধিক ব্যাক্তিকে সংস্থার পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। সংস্থার ন্যাশনাল চেয়ারম্যান অনুরাগ  চান্দ্রভানশি জানান হিউম্যান রাইটসের কি কি কাজ, কিভাবে হিউম্যান রাইটস কাজ করে এই সমস্ত কিছু সাধারণ মানুষের জানা উচিত।  সাধারণ মানুষ এখনো পর্যন্ত সঠিকভাবে জানেন না যে হিউম্যান রাইটস কিভাবে কাজ করে তাদের কাজের প্রক্রিয়া কি এই সমস্ত বিষয় নিয়ে  আলোচনা করা হয়। বিশেষ অতিথি বিধান উপাধ্যায় ছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সালানপুর ব্লক পঞ্চায়েত সমিতির সহ- সভাপতি বিদ্যুৎ মিশ্র, তৃণমূল কংগ্রেস নেতা তথা সমাজসেবী জেপি সিং,  সালানপুর ব্লক ছাত্র পরিষদের সভাপতি মিঠুন মণ্ডল সহ সংগঠনের জেলা প্রভারী বিনয় কুমার, জেলা চিফ(মহিলা প্রভারী) পম্পা বিশ্বাস, সালানপুর মহিলা সেলের সভাপতি শিল্পা তপাদার, নিরজ ভারতী, চিত্তরঞ্জন এর সভাপতি মধুপ কুমার সিং, জেলা সেক্রেটারি (পাবলিক এবং মিডিয়া প্রভারী) গৌরাঙ্গ ঘোষ ,উত্তম কুমার পাল, অয়ন দাস সহ আরো অনেকে।