Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পুলিশ দিবসে স্বেচ্ছাসেবী সংগঠন 'ইচ্ছে' শুভেচ্ছা জানালো পুলিশকর্মীদের

 



পুলিশ দিবসে স্বেচ্ছাসেবী সংগঠন 'ইচ্ছে' শুভেচ্ছা জানালো পুলিশকর্মীদের


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন হলো 'ইচ্ছে'। বিভিন্ন সামাজিক কাজ তারা নিরবিচ্ছিন্ন ভাবে করে থাকে। জামালপুরের বুকে নানা প্রকল্প তারা চালিয়ে যাচ্ছে। ১ সেপ্টেম্বর পুলিশ দিবসে তারা জামালপুর থানায় গিয়ে পুলিশ কর্মীদের শুভেচ্ছা জানায়। সত্যিই আজ পুলিশ আছে বলেই আমরা বা আমাদের সমাজ সুরক্ষিত আছে। এছাড়াও এদিন তারা পুলিশের সাথে একসঙ্গে জামালপুর বাসস্ট্যান্ডে মোটরভ্যান ও আটোরিকশা (টোটো) যে গাড়িগুলি রাতে রাস্তায় চললে বোঝা যায় না। তাই ওই গাড়িগুলিতে এদিন রিফ্লেক্টর লাগিয়ে দেয়। এর ফলে এই গাড়িগুলিতে দুর্ঘটনার প্রভাব অনেকটাই কমবে। তাদের এই কাজের প্রশংসা করেছে জামালপুর থানা।