Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভ্রাম্যমান বাসে রক্তদান শিবির


 

ভ্রাম্যমান বাসে রক্তদান শিবির 


অতনু হাজরা, জামালপুর : স্বেচ্ছাসেবী সংগঠন 'আকাশ' বৃহস্পতিবার সরকারী ভ্রাম্যমান বাসে রক্তদান শিবিরের আয়োজন করে। জামালপুরের দুটি জায়গায় কেলিরি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা ও জামালপুর বাসস্ট্যান্ডের কাছে এই ভ্রাম্যমান বাসে রক্তদান করেন ৫২ জন। এর মধ্যে মহিলার সংখ্যাই ছিল বেশি।

 জামালপুর বাসস্ট্যান্ড এলাকায় রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান ও পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক। সারা বছরই এই আকাশ সংগঠণ নিরবচ্ছিন্ন ভাবে মানুষের জন্য মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং প্রচুর মানুষের সাহায্য, সহানুভূতি ও প্রশংসা পাচ্ছে। আজকের সংগৃহিত রক্ত বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের হাতে তুলে দেওয়া হয়।