Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রয়াত পঞ্চায়েত প্রধানের স্মরণ সভা


 

প্রয়াত পঞ্চায়েত প্রধানের স্মরণ সভা 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট সংবাদ প্রভাতী : প্রয়াত পঞ্চায়েত প্রধানের স্মরণ সভা অনুষ্ঠিত হলো আজ। গলসি ২ ব্লকের বনমসজিদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক বাগদির আকস্মিক প্রয়াণ ঘটে। বুধবার তাঁর স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণানুষ্ঠানে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ সরকারের  মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অশোক বিশ্বাস। জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক অলোক কুমার মাঝি, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দনা মাঝি,  জেলা পরিষদের কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত, বাগবুল ইসলাম, মেহবুব মন্ডল, মাম্পি রুদ্র, জেলা পরিষদের মেন্টার উজ্জ্বল পারামানিক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সংখ্যালঘু সেলের সভাপতি মহঃ আশরাফউদ্দিন, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি রবীন নন্দী, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস, চেয়ারম্যান সমরজিৎ দাস, সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস বৈরাগ্য। তৃণমূল কংগ্রেসের গলসি ২ ব্লকের সভাপতি সুজন মন্ডল,  গলসি ব্লক জয় হিন্দ বাহিনীর নেতা গুল মোহাম্মদ। এছাড়াও স্মরণ সভায় উপস্থিত ছিলেন  অশোক বাগদির স্ত্রী, মা ও দুটি  শিশু সহ একাধিক নেতৃবৃন্দ এবং গুনমুগ্ধ মানুষজন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ।