Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ডেঙ্গু প্রতিরোধে গাপ্পি মাছ প্রদান


 

ডেঙ্গু প্রতিরোধে গাপ্পি মাছ প্রদান


অতনু হাজরা, জামালপুর : প্রতি বছর এই সময় রাজ্যে ডেঙ্গুর প্রভাব বাড়ে। গাপ্পি মাছ ডেঙ্গু ছড়ানো মশার লার্ভা খেয়ে ডেঙ্গু প্রতিরোধ করতে সাহায্য করে। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের মৎস্যদপ্তর থেকে ব্লকের ১৩ টি পঞ্চায়েতকে ২০০০ পিস করে গাপ্পি মাছ প্রদান করা হয়। এছাড়াও জামালপুরের বিভিন্ন জায়গায় নর্দমা বা অন্যান্য জায়গাতেও গাপ্পি মাছ ছাড়া হয়। 

এদিনেরর এই গাপ্পি মাছ প্রদানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, ব্লকের দুই যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব বিশ্বাস ও গৌতম কুমার দত্ত, ফিসারি এক্সটেনশন অফিসার মলয় সাউ, মৎস্য কর্মাধ্যক্ষ সুনীল ধারা সহ অন্যান্যরা। মেহেমুদ খান জানান গাপ্পি মাছ ডেঙ্গু মশার লার্ভা খেয়ে তাদের বিনষ্ট করে তাই এই সময় এই মাছ ডেঙ্গু রুখতে সাহায্য করবে।