Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পুলিশের স্টিকার লাগানো সুমোর ধাক্কায় গুরুতর জখম দুই বাইক আরোহী


 

পুলিশের স্টিকার লাগানো সুমোর ধাক্কায় গুরুতর জখম দুই বাইক আরোহী 


সেখ সামসুদ্দিন, মেমারি : পুলিশের স্টিকার লাগানো সুমো গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাটি ঘটে সোমবার রাত ৯টা ১৫ মিনিট নাগাদ মেমারি মহিলা আল-আমিন মিশনের সামনে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় সুমো গাড়িটি মেমারি থেকে সাতগাছিয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে বাইকটি গন্তার থেকে মেমারি আসার পথে দুর্ঘটনাটি ঘটে। দুই বাইক আরোহী গুরুতর জখম হন। বাইক আরোহীদের উদ্ধার করে মেমারি হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতলে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয়  সূত্রে জানা যায়, সুমোর সঙ্গে বাইকের ধাক্কা হওয়ার পরে বাইকটিকে ছেঁচড়াতে  ছেঁচড়াতে প্রায় ৫০০ মিটার দূরে নিয়ে যায় চারচাকা গাড়িটি। স্থানীয়রা সেটা দেখে তাড়া করে গাড়িটিকে আটক করে। চারচাকা গাড়িটি সহ গাড়ির ড্রাইভারকেও আটক করেছে পুলিশ। গাড়িটিতে ২ মহিলা সহ একজন পুরুষ ছিলেন  ।ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।