Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

থিমের বাহারে করোনা দূরে, দুর্গোৎসব ২০২১ বর্ধমানে কোথায় কেমন ?


 

থিমের বাহারে করোনা দূরে, দুর্গোৎসব ২০২১ বর্ধমানে কোথায় কেমন ? 



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আর মাত্র দু'সপ্তাহ, তারপরেই দেবীপক্ষের সূচনা। আকাশে বাতাসে ধ্বনিত হবে জগজ্জননীর আবাহন। আগমনীর সুরের মূর্ছনা আপামর বঙ্গবাসীকে ভুলিয়ে দেবে করোনা আগ্রাসনের যন্ত্রনা। থিমের বাহারে সেজে উঠবে প্রতিমা থেকে পুজো মন্ডপ। ইতিমধ্যেই ভাবনার বৈচিত্রে বিভিন্ন পুজো আয়োজকরা একে অপরকে টেক্কা দিতে কোমর বেঁধে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, প্রাণের উৎসব দুর্গাপূজার আয়োজনে প্রস্তুত। 

এক নজরে দেখে নেওয়া যাক শহর বর্ধমানে পুজোর থিম কাদের কেমন ? ২০২১ এ দুর্গাপুজোর আয়োজনে আলমগঞ্জ বারোয়ারির থিম 'আঁধারে  আলো'। করোনা অমানিশার মাঝে এই ভাবনা দর্শকদের আকৃষ্ট করবে বলেই আশাবাদী আয়োজকরা। 

ময়ূরমহল মাতৃ সংঘের এবছরের থিম 'বৌদ্ধবিহার'। কেশবগঞ্জ বারোয়ারির থিম 'ফিরিয়ে দাও'। নারকেলবাগান সর্বজনীন পুজো কমিটির থিম 'কুটিরশিল্পে মণ্ডপসজ্জা'। বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনীর পুজোর থিম  'কেদারনাথ' মায়ের হাতে খেলা থাক। 

লক্ষীপুরমাঠ জোড়ামন্দির সার্বজনীন দুর্গোৎসব কমিটির থিম 'নৈনীতালের ঘন্টা মন্দির'। তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের এবছরের থিম "কাঠ পুতুলের ঢঙে“ বিশেষ দ্রষ্টব্য ঝিনুকের প্রতিমা। ইছলাবাদ কিরন সংঘের থিম 'বিনির্মাণ'। ২ নং শাখারী পুকুর বিবেকানন্দ সেবক সংঘের থিম 'এক টুকরো আন্দামান'। 

বড়নীলপুর ফ্রেন্ডস্ ক্লাবের থিম 'আদিবাসী কুটিরে আদিবাসী রূপে দশভুজা দুর্গা'। লাল্টু স্মৃতি সংঘের থিম 'কারু শিল্প বাংলা বাঁশে, দেবীর বোধন নব সাজে'।

 ইছলাবাদ ইয়ুথ ক্লাবের থিম 'পুরাতনের পুরাতনী'। পদ্মশ্রী সংঘের থিম 'শ তে সত্য'। 

সবুজ সংঘের থিম 'দিল্লীর লক্ষ্মীনারায়ণ মন্দির এবং প্রতিমা সজ্জায় সিটি গোল্ডের গয়না'। বাদামতলা খালুইবিল সার্বজনীন দুর্গাপূজা কমিটির থিম  'নবজাগরণ'।