Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুয়ারে সরকারে আবেদনের পরিষেবা দেওয়া শুরু


 

দুয়ারে সরকারে আবেদনের পরিষেবা দেওয়া শুরু 


অতনু হাজরা, জামালপুর :   পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম একটি স্বপ্নের প্রকল্প হলো দুয়ারে সরকার। তৃতীয়বার ক্ষমতায় এসে প্রায় একমাস ধরে দ্বিতীয় পর্যায়ের দুয়ারে সরকার প্রকল্প চলে। সেই দুয়ারে সরকার অস্থায়ী ক্যাম্পে যারা বিভিন্ন প্রকল্পে পরিষেবা পাবার জন্য আবেদন করেছিলেন তাদের হাতে সেই সব পরিষেবা আজ থেকে পৌঁছে দিতে শুরু করলো পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই কাজ শুরু করা হলো।

আজ জামালপুর ব্লকের জামালপুর-১, জামালপুর-২, চকদিঘি ও জারগ্রাম এই চারটি পঞ্চায়েতে ক্যাম্প করে মানুষের হাতে বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হয়।জামালপুর -১ পঞ্চায়েতের ক্যাম্পটি হয় সেলিমাবাদ হাই স্কুলে। ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক গৌতম কুমার দত্ত জানান আজকের এই ক্যাম্প থেকে এস সি এবং এস টি সার্টিফিকেট, মিউটেশনের কাগজ, ডিজিটাল রেশন কার্ড সহ অন্যান্য বিভিন্ন পরিষেবা মানুষকে দেওয়া হয়েছে। এরই সাথে প্রত্যেককে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা লিখিত আকারে দেওয়া হয়েছে। মেহেমুদ খান জানান ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র মুখ্যমন্ত্রী যে তিনি যেটা বলেন সেটা করে দেখান। সবে কিছুদিন আগেই হয়েছে দুয়ারে সরকার আর এর মধ্যেই সেখানে আবেদনের ভিত্তিতে আজ বিভিন্ন সার্টিফিকেট তুলে দেওয়া হলো। এত দ্রুত পরিষেবা পেয়ে সাধারণ মানুষও খুব খুশি, তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়গান গাইছে।