Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাজ্য সড়কে বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় বাইক চালকের মৃত্যু


 

রাজ্য সড়কে বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় বাইক চালকের মৃত্যু 


অতনু হাজরা, জামালপুর : যাত্রীবাহী বাসের সঙ্গে বাইকের ধাক্কায় বাইক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে জামালপুর থানার জাড়গ্রাম অঞ্চলের মাধবপুর মসজিদের কাছে।‌ মৃত বাইক চালকের নাম রঞ্জন পাখিরা। বয়স আনুমানিক ২৫ বছর। ঘটনার বিবরণে প্রকাশ, মেমারি-তারকেশ্বর রাজ্য সড়কে একটি বাস মেমারির দিকে যাচ্ছিল। 

সেই সময় উল্টো দিক থেকে একটি বাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। বাইক থেকে ছিটকে পড়ে চালক। মুহুর্তে বাইক চালক রঞ্জন সংজ্ঞাহীন হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জামালপুর থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় তাঁকে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক  মৃত বলে ঘোষণা করেন।