Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সাতসকালে আমজনতার জন্য খারাপ খবর

 



সাতসকালে আমজনতার জন্য খারাপ খবর


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সাতসকালে আমজনতার জন্য খারাপ খবর। রান্নাার গ্যাস এখন সিলিন্ডার পিছু ৯১১ টাকা। জ্বালানি কিনতে গিয়ে আমজনতার পকেটেই এখন আগুন জ্বলছে। আজ থেকে ১৪.২ কেজি ভর্তুকিহীন সিলিন্ডার মানুষকে কিনতে হবে ৯১১ টাকা দামে। গত 8 মাসে দফায় দফায় রান্নার গ্যাসের দাম বাড়লো ২৯০ টাকা ৫০ পয়সা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ১৫ দিনের মাথায় রান্নার গ্যাসের দাম বাড়লো ২৫ টাকা। বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত ১৯ কেজির সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম বাড়লো ৭৩ টাকা ৫০ পয়সা। এই মুহূর্তে হোটেল-রেস্তোরাঁর জন্য রান্নার গ্যাস কিনতে হলে সিলিন্ডার পিছু ১৭৭০ টাকা ৫০ পয়সা গাঁটের কড়ি গুনতে হবে। সব মিলিয়ে সাতসকালেই আমজনতার জন্য এটা খুবই খারাপ খবর।