Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

স্বাধীনতা দিবসের সন্ধ্যায় কচিকাঁচাদের মধ্যে শিক্ষা সামগ্রী ও উপহার প্রদান


 

স্বাধীনতা দিবসের সন্ধ্যায় কচিকাঁচাদের মধ্যে শিক্ষা সামগ্রী ও উপহার প্রদান


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ৭৫ তম স্বাধীনতা দিবসের সন্ধ্যেটা একটু অন্যরকম ভাবে কাটাল বর্ধমান ওয়েভের সদস্যেরা। এদিন সদরঘাটের বিনয়পল্লীতে শিশুদের পাঠশালায় তারা হাজির হয়েছিলেন। সঙ্গে ছিল কিছু উপহার। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অধ্যাপিকা সুদত্তা ব্যানার্জি ও তার মা। বর্ধমান সদরঘাট দামোদর নদের তীরের পল্লীতে কিছু শ্রমজীবি পরিবারের বাস। এখানে এর আগেও এসেছে ওয়েভ পরিবার। আজ স্নেহা চৌধুরীর ষোলতম জন্মদিন তার পরিবার এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। এখানে হাতেখড়ি নামে একটি শিশুদের পাঠশালা চলে।


 তাদের জন্য ওয়েভের সদস্যেরা এনেছিলেন খাতা, পেন্সিল, কেক, ক্রিম রোল, চিপস, চকলেট, হরলিক্স আর দু'তিন রকমের বিস্কুট। এই উপহার খুব সামান্য হলেও শিশুরা এতেই খুশি। এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী শ্যামাপ্রসাদ চৌধুরী, শেখ জাহাঙ্গীর, বর্ধমান ওয়েভের কোষাধ্যক্ষ কিশোর মাকর, সম্পাদক অনির্বাণ হাজরা ও সভাপতি পার্থ চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য অরূপ লাহা, সাংবাদিক দেবাশিস ঘোষ সহ অন্যান্যরারা।

 অনুষ্ঠানের প্রধান অতিথি জানান, এই অনুষ্ঠানে আসতে পেরে তাদের খুব ভাল লেগেছে। এদিনই সকালে গুসকরায় কোভিড যোদ্ধাদের সম্বর্ধনা জানিয়েছিল বর্ধমান ওয়েভ। বিকেলে একেবারে অন্যরকম কর্মসূচি শিশুদের নিয়ে।