Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূলের পার্শ্বশিক্ষক সংগঠন কালীঘাটে দিদির অফিসে


 

তৃণমূলের পার্শ্বশিক্ষক সংগঠন কালীঘাটে দিদির অফিসে 




ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : তৃণমূল পার্শ্বশিক্ষক সংগঠনের রাজ্য কমিটির সদস্যরা (যদিও ভোটের আগে এই কমিটি দলের মহাসচিব ভেঙে দিয়েছিলেন) কলকাতায় মিলিত হয়ে বর্ষীয়ান নেতৃত্ব গোপাল দেবনাথের নেতৃত্বে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সন্নিকটস্থ ক্লাবে, দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির অফিসে ও দলের মহাসচিবের কাছে যান। পুরো প্রক্রিয়াটাই ছিল ভোটের পর এত ভালো ফল করার জন্য প্রত্যেককেই শুভেচ্ছা জানানো। গোপাল দেবনাথ বলেন, পার্শ্বশিক্ষকদের জন্য কিছু করবে বলে আর বসে থাকলে হবে না।কাজ করে দেখাতে হবে। অনেকদিন আগেই এগুলো করা উচিত ছিল কিন্তু করা হয়নি। এখন শুভেচ্ছা জানানো হলো।

 খুব শীঘ্রই প্রত্যেকের সঙ্গে দেখা করার চেষ্টা করতে হবে। সকলে মিলে কাজ করতে হবে। প্রয়োজনে সকল নেতৃত্বকে এগিয়ে আসতে হবে। আজ এই প্রতিনিধি দলে ছিলেন জীবন কুমার দাস, সাস্বস্তি হাসান, বিকাশ দাস, জসিমউদ্দিন মোল্লা, এমদাদুল ইসলাম সহ অনেকে। গোপালবাবু বলেন, অনেকেই আসতে পারেননি কিন্তু তাঁরা তাঁদের লিখিত সম্মতি জানিয়েছেন যে তাঁরা তাদের সঙ্গে আছেন। তাঁদের আজকের এই প্রয়াসের ফলে আশায় বুক বাঁধছেন পার্শ্ব শিক্ষকরা।