Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তপশিলি জাতি ও উপজাতিদের শংসাপত্র প্রদান


 

তপশিলি জাতি ও উপজাতিদের শংসাপত্র প্রদান


অতনু হাজরা, জামালপুর : আজ বিশ্ব আদিবাসী দিবস। সারা রাজ্য জুড়ে নানা আঙ্গিকে পালিত হচ্ছে আদিবাসী দিবস। এই উপলক্ষে পূর্ব বর্ধমানের জামালপুরে আজ ব্লক অফিস থেকে তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের কিছু মানুষের হাতে জাতিগত শংসাপত্র তুলে দেওয়া হলো। শংসাপত্র তুলে দেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, সহ সভাপতি দেবু হেমব্রম ও বিডিও শুভঙ্কর মজুমদার, বি সি ডব্লু আধিকারিক সুপ্রভাত মুখার্জী। বিডিও বলেন, আজ ব্লকের ৮৯২ জন মানুষের হাতে জাতিগত সংশাপত্র তুলে দেওয়া হলো। তার মধ্যে ব্লক থেকে প্রতীকী ভাবে কয়েকজনকে দেওয়া হলো।


 বাকিদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে ভি আর পি'রা এই শংসাপত্র বেনিফিসিয়ারীদের হাতে তুলে দেবেন। এই বিষয়ে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধানরা দায়িত্ব নিয়েছেন।বিধায়ক অলক কুমার মাঝি বলেন, নানা ধরণের প্রকল্প সারা বছর ধরেই রাজ্যে চলছে যার সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষেরা। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকের এই বিশেষ দিনে সারা রাজ্য জুড়ে এই জাতিগত সংশাপত্র তুলে দেওয়া হচ্ছে। মেহেমুদ খান জানান, মুখ্যমন্ত্রী যে কথা দেন সেই কথা রাখেন। দুয়ারে সরকার প্রকল্পে যারা ফর্ম ফিলাপ করে জমা দিয়েছিলেন তারা সকলেই এই জাতিগত সংশাপত্র পেয়েগেছেন। সবচেয়ে বড় কথা কাউকে ব্লক অফিস পর্যন্ত আসতে হবে না প্রত্যেকের দুয়ারে দুয়ারে গিয়ে এগুলি পৌঁছে দেওয়া হবে।