Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ত্রিপুরার ঘটনার প্রতিবাদে তৃণমূলের ধিক্কার মিছিল ও পথসভা


 

ত্রিপুরার ঘটনার প্রতিবাদে তৃণমূলের ধিক্কার মিছিল ও পথসভা


সেখ সামসুদ্দিন, মেমারি : ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উপর হামলার বিরুদ্ধে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ আন্দোলন চলছে। রবিবার মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নিমো ১ অঞ্চলের সহযোগিতায় প্রতীকী জি টি রোড অবরোধ, বিক্ষোভ ও মিছিল করা হয়। ত্রিপুরায় অভিষেক ব‍্যানার্জী থেকে শুরু করে তৃণমূল নেতৃত্বের ওপর আক্রমণ ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়। মেমারির ছিনুই এ প্রতীকী পাঁচ মিনিটের পথ অবরোধ করে বিক্ষোভ দেখানোর পর মিছিল করে বিষ্ণুপুর মোড় পর্যন্ত গিয়ে পথসভার মধ‍্য দিয়ে শেষ হয়।



 উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের মেমারি ১ ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য, ব্লক সহ সভাপতি সন্দীপ পরামানিক, বাগিলা অঞ্চল কার্যকরী সভাপতি অর্ক ব‍্যানার্জী, ব্লক ছাত্র সভাপতি রাহুলদেব ঘোষাল, সহ সভাপতি সুরজ মন্ডল, শহর যুব সভাপতি সৌরভ সাঁতরা, নিমো ১ অঞ্চলের সভাপতি জগদীশ সরকার, তাপস বৈদ‍্য সহ অন্যান্য নেতৃত্ব। মিছিলে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।