Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুয়ারে সরকারের দ্বিতীয় দিনেও জনসমাগম


 

দুয়ারে সরকারের দ্বিতীয় দিনেও জনসমাগম



অতনু হাজরা, জামালপুর : গোটা রাজ্য জুড়ে সোমবার থেকে দ্বিতীয়বারের জন্য শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। আজ তার দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে পূর্ব বর্ধমানের জামালপুরে ২ টি ক্যাম্প হয় পাড়াতল ২ পঞ্চায়েতের শিপতাই প্রাইমারি স্কুলে ও চকদিঘি পঞ্চায়েতের চকদিঘি গার্লস হাই স্কুলে। দুটি ক্যাম্পের প্রতিটি কাউন্টারেই যথেষ্ট ভিড় দেখা যায়। বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার, ১০০ দিনের কাজের কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই কাউন্টারগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মত।আজ এই দুটি ক্যাম্প পরিদর্শন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক। ছিলেন জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত।

 মেহেমুদ খান বলেন, মুখ্যমন্ত্রী সত্যি খুবই জনদরদী। সাধারণ মানুষকে পঞ্চায়েতে না নিয়ে গিয়ে পঞ্চায়েত সহ গোটা ব্লকের বিভিন্ন দপ্তর আজ এসে পৌঁছেছে মানুষের দুয়ারে। এতবড় ভাবনা কোনও অন্য কোনো মুখ্যমন্ত্রী ভাবেন নি। ভুতনাথ মালিক বলেন, একেবারে প্রান্তিক মানুষের কাছে সরকারি নানা পরিষেবা পৌঁছে দিতেই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর এই প্রকল্প।জামালপুরে কোনো সমস্যা ছাড়াই ঠিকভাবেই চলছে দুয়ারে সরকারের ক্যাম্প গুলি।