Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রধানমন্ত্রী'র দপ্তরে রিপোর্ট অক্টোবরেই কোভিডের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা


 

প্রধানমন্ত্রী'র দপ্তরে রিপোর্ট অক্টোবরেই কোভিডের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : অক্টোবরেই শিখর ছুঁতে পারে কোভিডের তৃতীয় ঢেউ। প্রধানমন্ত্রীর দপ্তরে রিপোর্ট পাঠালো ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে তৈরি বিশেষজ্ঞ কমিটি। খবরে প্রকাশ, রিপোর্টে বলা হয়েছে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদের মধ্যে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। কোভিডের দ্বিতীয় ঢেউ থেকে শিক্ষা নিয়ে যাতে আরও সতর্ক হয়ে তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করা হয়, তার পরামর্শ দেওয়া হয়েছে রিপোর্টে। তৃতীয় ঢেউ আছড়ে পড়লে বিপুল সংখ্যক শিশু সংক্রমিত হলে তাদের চিকিৎসার জন্য অনেক সংখ্যক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, চিকিৎসার সরঞ্জাম এবং পরিকাঠামো প্রয়োজন, সেটা নেই দেশে। এই বিষয়টির দিকে বিশেষ ভাবে নজর দেওয়ার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞদের ওই কমিটি।