Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

এসবিএসটিসি'র চেয়ারম্যান পদে সুভাষ মন্ডল

 


এসবিএসটিসি'র চেয়ারম্যান পদে সুভাষ মন্ডল

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (SBSTC) এর চেয়ারম্যান হলেন সুভাষ মন্ডল। ভাতাড় বিধানসভার এই প্রাক্তন বিধায়ক তৃণমূল কংগ্রেসের একজন বিশ্বস্ত সৈনিক বলেই পরিচিত। সুভাষ মন্ডল কে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পদে বসানোয় পূর্ব বর্ধমান জেলা জুড়ে খুশির হাওয়া।
 আজ পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে সুভাষ মন্ডল কে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়ক শম্পা ধাড়া, জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু, কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, মেহেবুব মন্ডল, মহঃ ইসমাইল সহ অন্যান্যরা।