Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নয়ানজুলিতে যাত্রীভর্তি ট্রেকার, আহত ১২



নয়ানজুলিতে যাত্রীভর্তি ট্রেকার, আহত ১২

অতনু হাজরা, জামালপুর : দুটো টেকার রেষারেষি করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়লো একটি টেকার। টেকার এর মধ্যে থাকা ১২ জন যাত্রী জখম হয়। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জামালপুর থানার মহিন্দরের ঘটনা।


স্থানীয় সূত্রে জানা যায়, খানপুর থেকে মেমারি যাওয়ার পথে দুটি টেকারের যাত্রী তোলা নিয়ে রেষারেষি হচ্ছিল। দ্রুত গতিতে চলতে গিয়ে একটি ট্রেকার নিয়ন্ত্রণ হারিয়ে মহিন্দরের বড়পুল এলাকায় নয়ানজুলিতে পড়ে যায়। প্রাণহানির ঘটনা না ঘটলেও টেকারে থাকা যাত্রীদের মধ্যে ১২ জন যাত্রী জখম হন। তাদের মধ্যে কয়েকজন মহিলাও ছিল। ঘটনার পর চালক ও খালাসি পলাতক। ঘটনাস্থলে এলাকার স্থানীয় বাসিন্দারা এসে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।