Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতিবাদ মিছিল


 

অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতিবাদ মিছিল


অতনু হাজরা, জামালপুর : প্রতিনিয়ত বেড়ে চলেছে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল, ভোজ্য তেলের দাম। কেন্দ্রের ভ্রান্ত নীতির ফলে এই সমস্ত জিনিসের দাম বাড়ায় নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। আজ তারই বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ মিছিল করলেন জামালপুর ব্লকের তৃণমূল সমর্থিত অঙ্গনওয়াড়ি কর্মীরা। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশেই আজ এই প্রতিবাদ মিছিল হয়।

 মিছিলটি শুরু হয় জামালপুর ব্লক অফিস থেকে এবং শেষ হয় জামালপুর বাসস্ট্যান্ডে। এই মিছিলে পা মেলান জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি ও জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান। মিছিল থেকে বারবারই পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের দামবাড়ানোয় কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।গোটা ব্লকের প্রায় ৩০০-৪০০ জন অঙ্গনওয়াড়ি কর্মী এই মিছিলে অংশ নেন।