Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা ও সম্বর্ধনা


 

স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা ও সম্বর্ধনা


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আমাদের দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে বহু বীর সংগ্রামী নিজেদের জীবন বিপন্ন করেছেন। হয়তো তাদের মধ্যে অনেকেরই নাম ও কৃতিত্ব আমাদের স্মৃতি থেকে মুছে যাচ্ছে। এমতাবস্থায় সেই সমস্ত মহান স্বাধীনতা সংগ্রামীদের ও তাদের কীর্তি কে ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতে আজ স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তিতে 'মিলিত প্রয়াস' এক অভিনব কর্মসূচির আয়োজন করেছিল।

আজ সকালে 'মিলিত প্রয়াস' পৌঁছেছিল বর্ধমানের প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী ঈশ্বর যোগেন্দ্র চন্দ্র সরকার মহাশয়ের বাড়ীতে।

আজ ওনার প্রতিকৃতিতে মাল্য দানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বর যোগেন্দ্র চন্দ্র সরকার মহাশয়ের পরিবারবর্গ।

এরপর মিলিত প্রয়াসের সদস্যরা উপস্থিত হয়েছিল বর্ধমানের আর এক বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী শিবেশ কুমার তা মহাশয়ের কাছে। মিলিত প্রয়াসের তরফ থেকে ওনাকেও সম্বর্ধনা প্রদান করা হয়। উনি নিজের মুখে দেশের স্বাধীনতা সংগ্রামে নিজের ভূমিকা আমাদের সামনে তুলে ধরেন।

মিলিত প্রয়াসের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতনু রক্ষিত, অশোক সরকার, মনামী মুখার্জী, অরিন্দম বেজ সহ অন্যান্য সদস্যরা।