Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুয়ারে সরকার : লক্ষ্মীর ভান্ডার কাউন্টারে লম্বা লাইন


 

দুয়ারে সরকার : লক্ষ্মীর ভান্ডার কাউন্টারে লম্বা লাইন


অতনু হাজরা, জামালপুর : পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার প্রকল্পের নানা সরাকরি সুযোগ সুবিধা নিতে সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন। পূর্ব বর্ধমান জেলার জামালপুর-২ ও পাড়াতল -১ গ্রাম পঞ্চায়েতে আজ দুয়ারে সরকার ক্যাম্পে সরকারি পরিষেবা নিতে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। জামালপুর হাই স্কুল ও পাড়াতল প্রাইমারি স্কুলে ক্যাম্প চলছে। সকাল থেকেই ক্যাম্পে জনসাধারণকে পরিষেবা দিতে হাজির হন ব্লক অফিসের আধিকারিকরা। বিশেষত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

 আজ জামালপুরের দুটি ক্যাম্পে কাজ কেমন হচ্ছে তা খতিয়ে দেখতে উপস্থিত হন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান ও পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক। তাঁরা সাধারণ মানুষের সাথে কথা বার্তা বলে তাদের সমস্যার কথা জানেন ও সমাধানের ব্যবস্থাও করেন। সরকারি পরিষেবা বাড়ির কাছে চলে আসায় খুশি সাধারণ মানুষ।