Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমান আদর্শ বিদ্যালয়ের শিক্ষক সুবীর কুমার দে শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন

 



বর্ধমান আদর্শ বিদ্যালয়ের শিক্ষক সুবীর কুমার দে শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলায় এ বছর শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন বর্ধমান আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর কুমার দে। বর্ধমান শহরের কেশবগঞ্জচটি এলাকার আদর্শ বিদ্যালয়ের নাম এখন আর কারও অজানা নয়। সুবীর বাবু ১০ বছর এই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। তাঁর আমলেই বর্ধমান আদর্শ বিদ্যালয় স্বচ্ছ বিদ্যালয় হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে। এছাড়া যামিনী রায় পুরস্কার, শিশুমিত্র পুরস্কার, নির্মল বিদ্যালয় পুরস্কারও পেয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের তরফে ‘টিচার লার্নিং মেটিরিয়াল পুরস্কার’, সেরা প্রধান শিক্ষকের সম্মানও পেয়েছেন সুবীর কুমার দে। 

আগামী ৫ সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুবীর কুমার দে'র হাতে শিক্ষারত্ন পুরস্কার তুলে দেবেন বলে জানা গেছে।