Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, যুব সভাপতি অলক কুমার মাঝি


 

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, যুব সভাপতি অলক কুমার মাঝি


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাজ্য জুড়ে প্রতিটি জেলায় তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে রদবদল করলো রাজ্য নেতৃত্ব। পূর্ব বর্ধমান জেলার নতুন সভাপতি হয়েছেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। ইতিপূর্বে এই পদে ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। বর্তমানে তিনি রাজ্যের একজন পূর্ণমন্ত্রী। স্বাভাবিকভাবেই তার কাজের চাপ বেড়েছে। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন সভাপতি পদে রদবদল করা হবে। পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও একজন রাজনীতিক। জাতীয় কংগ্রেসের থাকাকালীন তিনি বর্ধমান জেলার সভাপতি পদে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। কাটোয়া থেকে টানা কয়েকবার বিধায়ক নির্বাচিত হওয়ার পাশাপাশি কাটোয়া পৌরসভা চেয়ারম্যান পদেও কয়েক বার নির্বাচিত হয়েছেন। দুঃখ এই রাজনীতিককে পেয়ে জেলার তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা রীতিমতো উজ্জীবিত।

তৃণমূল যুব কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি পদে এসেছেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি। মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হয়েছেন চন্দনা মাঝি। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি জেলা সভাপতি হয়েছেন ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী।

জেলা সভাপতি ঘোষণার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার প্রতিটি পুরো শহরের সভাপতি পদের নাম ঘোষণা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের বর্ধমান শহর সভাপতি হয়েছেন অরূপ দাস। এই পদে তিনি পুনর্বার নির্বাচিত হলেন। মেমারি শহর সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষক নেতা স্বপন ঘোষাল। কালনা শহর সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষক নেতা তপন পোড়েল। কাটোয়া শহর সভাপতি হয়েছেন শুভ্র রায়। দাঁইহাট শহর সভাপতি নির্বাচিত হয়েছেন রাধানাথ ভট্টাচার্য।