Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অমরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির


 

অমরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির



রমাপ্রসাদ মণ্ডল, আউসগ্রাম : পূর্ব বর্ধমান জেলার আউসগ্ৰাম ২ ব্লকের অমরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিষ্ণুপুর ৬ নং সংসদে রবিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরটি অনুষ্ঠিত হয় বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ে। এই শিবিরের ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। কিন্তু শতাধিক মানুষ রক্ত দেওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন। ফলে আয়োজকদের তরফে জানানো হয় পরবর্তীকালে আবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হবে। পুরুষদের পাশাপাশি মহিলা রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

 এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন অমরপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সেখ এবাদত, বিশিষ্ঠ সমাজসেবী গোলাম মোল্লা, নাজির মোল্লা সহ সমাজের বিভিন্ন শ্রেণীর বিশিষ্ঠ জনেরা। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা সংখ্যালঘু সেলের সভাপতি মহম্মদ আসরাফউদ্দিন ওরফে বাবু। আয়োজকদের তরফে অমরপুর অঞ্চলের প্রধান সেখ এবাদত জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে রক্তের চাহিদা মেটাতে এই শিবিরের আয়োজন করা হয়, মানুষের রক্তদানের উৎসাহ দেখে আমরা অভিভূত। অন‍্যতম আয়োজক নাজির মোল্লা জানান, কোভিড সচেতনতা মেনে শিবির পরিচালনা করা হয়। রক্তদাতাদের মধ‍্যাহ্নভোজের ব‍্যবস্থা করা হয়। গোলাম মোল্লা বলেন, এই ধরনের রক্তদান শিবির বহু মানুষের প্রাণ বাঁচাতে পারে। সামাজিক দায়বদ্ধতার জন্য এই ধরনের আরও শিবির করা হবে, যাতে রক্তের অভাবে কোনও মানুষ প্রাণ না হারান।