Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুয়ারে সরকার পরিদর্শনে পঞ্চায়েত সমিতির সভাপতি


 

দুয়ারে সরকার পরিদর্শনে পঞ্চায়েত সমিতির সভাপতি


অতনু হাজরা, জামালপুর : সারা রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার কর্মসূচি। পূর্ব বর্ধমান জেলার জামালপুরে আজ আঝাপুর হাই স্কুল ও পাঁচড়া কিষানমান্ডিতে ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল থেকেই সরকারি পরিষেবা নিতে মানুষ ভিড় জমিয়েছেন এই ক্যাম্প দুটিতে। আজ এই দুটি দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে যান পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান ও পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক।

 তাঁদের সাথে ছিলেন আঝাপুর পঞ্চায়েতের প্রধান অশোক ঘোষ, পাঁচড়া পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধান লালু হেমব্রম ও বিকাশ পাকরে, সঞ্চালক জয়দেব দাস। নিজের বাড়ির কাছে সরকারি পরিষেবার সুযোগ পেয়ে সাধারণ মানুষেরা বিশেষ করে মহিলারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে এসেছেন তাঁরা খুবই খুশী। তাঁরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছেন।