Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুয়ারে শিক্ষক কর্মসূচি তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির

 



দুয়ারে শিক্ষক কর্মসূচি তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির


অতনু হাজরা, কাটোয়া : কোভিড পরিস্থিতিতে একনাগাড়ে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা কমিটি দুয়ারে শিক্ষক কর্মসূচির মধ্যদিয়ে গরিব অসহায় মানুষের হাতে খাদ্য দ্রব্য তুলে দিচ্ছেন। রবিবার কাটোয়া ২ ব্লকের মেঝিয়ারী হাইস্কুলে হয় দুয়ারে শিক্ষক কর্মসূচি।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়ক শম্পা ধাড়া, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, সংগঠনের জেলা সভাপতি তপন দাস সহ অন্যান্যরা। এদিন ১৭৫ জন অসহায় দরিদ্র মানুষের হাতে আলু, পিঁয়াজ, ডাল, সোয়াবিন, চিনি, সাবান, মাস্ক সহ নানা জিনিস তুলে দেওয়া হলো।