Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সাংবাদিককে সম্মাননা


 

সাংবাদিককে সম্মাননা


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সাংবাদিক অতনু হাজরা সম্মানিত। অতনু "সংবাদ প্রভাতী" পত্রিকা, "সংবাদ প্রভাতী ওয়েব পোর্টাল", এবং "বেঙ্গল টাইমস অনলাইন" নিউজ চ্যানেলের একজন দায়িত্বশীল সাংবাদিক। শিক্ষকতার পাশাপাশি অতনু সাংবাদিকতার ক্ষেত্রেও একশো শতাংশ আন্তরিক।

 সাংবাদিকদের কাজ হলো সঠিক সংবাদ পরিবেশন করা। এই কাজ করতে গিয়ে সাংবাদিকরা কখনো কারো কাছে ভালো আবার কখনোবা কারো কাছে খারাপ হন। কিন্তু সঠিক খবর পরিবেশন করা থেকে তাঁরা বিরত হন না। আবার তাঁদের করা খবরের স্বীকৃতিও তাঁরা পান। জামালপুর এলাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠন 'আকাশ'। এলাকার নানাবিধ খবরের পাশাপাশি বিভিন্ন সময়ে আকাশ পরিবারের সামাজিক কর্মসূচি নিয়েও খবর করেছেন সাংবাদিক তথা শিক্ষক অতনু হাজরা। আজ তাঁকে একটি স্মারক দিয়ে 'আকাশ' পরিবারের সভাপতি অয়ন চক্রবর্তী সম্মাননা জানান।