Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

খেলা হবে দিবস পালনের পাশাপাশি কোভিড যোদ্ধাদের সম্বর্ধনা


 

খেলা হবে দিবস পালনের পাশাপাশি কোভিড যোদ্ধাদের সম্বর্ধনা


অর্ঘ্য ব্যানার্জী, শক্তিগড় : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে দিবস ঘোষণা করেছিলেন। ১৬ আগস্ট বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ২ নং ব্লকের শক্তিগড় যুব গোষ্ঠীর ময়দানে বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিকের নেতৃত্বে খেলা হবে দিবস পালন করা হয়।

 পাশাপাশি এদিনের মঞ্চ থেকে কোভিড যোদ্ধা ও বিশিষ্টজনদের সংবর্ধনা জানানো হয়। তাছাড়া প্রত্যেক রেজিস্ট্রিকৃত ক্লাবগুলোকে দুটি করে ফুটবল প্রদান করা হয়। এদিন বিধায়ক এর উদ্যোগে এমএলএ কাপের আয়োজন করা হয়।


 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান ২ ব্লকের বিডিও সুবর্ণা মজুমদার, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সৌভিক পান, বাবলু পাল, সার্কেল ইনসপেক্টর দেবনাথ সাধুখাঁ, শক্তিগড় থানার অফিসার ইন চার্জ কুনাল বিশ্বাস, বড়শুল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রমেশ চন্দ্র সরকার, বৈকন্ঠপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জী, বৈকন্ঠপুর ১ নম্বর অঞ্চল সভাপতি আজাদ রহমান ও বিশিষ্ট মানুষজন। এইদিন ফুটবল খেলা দেখাতে বহু মানুষ মাঠে ভিড় জমায়। খেলা শেষে বিজয়ী দলের হাতে কাপ তুলে দেন উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, বিডিও সুবর্ণা মজুমদার,  পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সৌভিক পান।