Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃতীয় লিঙ্গের মানুষের পাশে দাঁড়ালেন তৃণমূলের জেলা যুব সহ সভাপতি


 

তৃতীয় লিঙ্গের মানুষের পাশে দাঁড়ালেন তৃণমূলের জেলা যুব সহ সভাপতি


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের দোলোরডাঙ্গায় বসবাস করেন প্রায় ৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষ। যাঁদের পেশা মূলত মানুষের বাড়ি বাড়ি গিয়ে বাচ্চা নাচানো। কিন্তু বিগত প্রায় দু বছর ধরে করোনা পরিস্থিতিতে তাঁদের সেই কাজ প্রায় বন্ধ। স্বভাবতই এই মুহূর্তে এতগুলো মানুষের রুটি রুজি সংকটের মুখে। খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা। তাঁদের এই অবস্থার খবর পেয়ে রাখি পূর্ণিমার দিন তাঁদের পাশে এসে দাঁড়াল পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি তথা জামালপুর ব্লকের জয়হিন্দ বাহিনীর সভাপতি ও জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব।

 তিনি এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে ৫০ কেজি চাল, ৫০ কেজি আলু সহ তেল মশলা তাঁদের হাতে তুলে দেন। তাঁর কাছ থেকে এই সাহায্য পেয়ে আপ্লুত এই তৃতীয় লিঙ্গের মানুষেরা। সাহাবুদ্দিন বাবু বলেন, করোনা পরিস্থিতিতে এই মানুষগুলোর কাজ নেই। তাই তাঁদেরদের পাশে দাঁড়ালেন তিনি। তাঁদের কে সাহায্য করতে পেরে তিনিও খুব খুশি বলে জানান।